• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গবন্ধুর সমাধি থেকে ভিন্ন রাজনৈতিক মঞ্চে পূর্বধলার শুয়াইব আহমেদ কে ঘিরে তোলপাড় সোস্যাল মিডিয়া বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ আটক -১ ই-ক্যাব সদস্যদের সরকারি সেবায় কেন জরুরি একটি রেগুলেটরি হেল্পডেস্ক চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, সামারি ট্রাইলে কারাদণ্ড প্রদান।

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক। / ২৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার।

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার (সামারি ট্রাইল) শেষে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত ১০ টার দিকে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিবুল ইসলাম ওরফে সুমন (৩৫)-কে গ্রেফতার করা হয়। সে দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। পৃথক আরেকটি অভিযানে, ৭ অক্টোবর রাত সাড়ে ৩ টার দিকে দর্শনা থানাধীন জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের সামনে থেকে ১ পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার শেখ (২৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দর্শনা থানার জয়নগর গ্রামের মোঃ কালু শেখের ছেলে।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মোঃ রাকিবুল ইসলাম সুমনকে ১ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে, দ্বিতীয় আসামি মোঃ দেলোয়ার শেখকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজা ঘোষণার পর আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা