• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক। / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আজাদ হোসেন, প্রধান প্রতিবেদক।

দর্শনা যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শান্তিনগর সুগন্ধা মাঠে, বিকেল ৪টায়। ফাইনালে মুখোমুখি হয় আনন্দ যুব সংঘ ও উইলস ক্লাব।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে পেনাল্টি শুটআউটে ৪–৫ গোলের ব্যবধানে আনন্দ যুব সংঘ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মাইনুদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, প্রবীণ বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শিবলি সাদিক শিমুল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ।

খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধিতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা