• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত 

আজাদ হোসেন,সিনিয়র স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

আজাদ হোসেন।

শুক্রবার বিকাল ৪ টায় মেমনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় খুলনার এসবি আলি ফুটবল একাডেমি বনাম কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমি। খেলায় ট্রাইবেকারে কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমী খুলনার এসবি আলি ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

আজকের গুরুত্বপূর্ণ এইখেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও ম্যান অফ দ্যা ম্যাচ কুষ্টিয়া ভোরের পাখি ফুটবল একাডেমীর খেলোয়াড় লালনের হাতে পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান। রামাযুস’র সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসময় তিনি বলেন “মাদককে না বলি খেলাধুলায় মনোনিবেশ করি”। এছাড়া খেলার দর্শক, টুর্নামেন্ট কমিটি খেলা পরিচালনার সাথে সংযুক্ত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকায় রামাযুস’র হাত ধরে খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো: মাহাবুবুল ইসলাম খোকন, মো: রেজাউল ইসলাম,দর্শনা পৌর বিএনপির প্রবীণ নেতা মো: আজিজুল ইসলাম,মো: মোকলেসুর রহমান, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব মো: জালালউদ্দিন, দর্শনা থানা যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন ও মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আব্দুল মুকিত, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের দুই সহ-সভাপতি রাজু আহম্মেদ ও নাফিস ইকবাল, জিয়া মঞ্চ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারীআব্দুল হামিদ,সহ অর্থ বিষয়ক সম্পাদক সানজারুল ইসলাম সানজা,সহ যোগাযোগ বিষায়ক সম্পাদক হাসানুল কবির শোভন, দর্শনা থানা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা