• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা।

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক। / ১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আজাদ হোসেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। শনিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ উঠেছে, এই সার মজুদ ও বিক্রি সংক্রান্ত বিষয় উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তা, সার ডিলার রেজিস্ট্রার খাতা দেখে সারের মজুদ ও বিক্রির বিষয়টি নিশ্চিত করে থাকে। কিন্তু এ জেলায় উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তাকে সব সময় সার সংক্রান্ত কোন সমস্যা সৃষ্টি হলে তারা নিজেরা অপরাধী হয়েও কৌশলে বিচারকের ভুমিকায় থাকে বলে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন। সে কারনে অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে কৃষকদের কাছে সার বিক্রির বিষয়টি কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ থাকলেও সেটা কি কারনে উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তা জানেননা, সেটা প্রশ্নবিদ্ধ ! কারন প্রত্যেক সময় তারা সার মজুদ ও বিক্রি সংক্রান্ত রেজিস্ট্রার যাচাই করে থাকেন। কিন্তু এ প্রতিষ্ঠানটি আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মুখে পড়লেও প্রতিষ্ঠানটিকে কোন পর্যবেক্ষণের আওতায় আনেননি কৃষি কর্মকর্তারা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় জানান, এদিন রাত আনুমানিক ৮টার দিকে ১ হাজার ৫০০ বস্তা সার অবৈধভাবে মজুদের দায়ে দামুড়হুদার নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্ত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষিকর্তা বাদী হয়ে যে মামলাটি করবেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে।
আজাদ হোসেন/চুয়াডাঙ্গা।
০১৭১১-২১৭৩৯০
Hide quoted text
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা
(ছবি আছে)
আজাদ হোসেন,চুয়াডাঙ্গা প্রতিনিধি
: ২৫-১০-২০২৬
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গুদামে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুদামটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। শনিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ উঠেছে, এই সার মজুদ ও বিক্রি সংক্রান্ত বিষয় উপজেলা ও সহকারী কৃষি কর্মকর্তা, সার ডিলার রেজিস্ট্রার খাতা দেখে সারের মজুদ ও বিক্রির বিষয়টি নিশ্চিত করে থাকে। কিন্তু এ জেলায় উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তাকে সব সময় সার সংক্রান্ত কোন সমস্যা সৃষ্টি হলে তারা নিজেরা অপরাধী হয়েও কৌশলে বিচারকের ভুমিকায় থাকে বলে ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেছেন। সে কারনে অবৈধভাবে সার মজুদ ও বেশী দামে কৃষকদের কাছে সার বিক্রির বিষয়টি কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে সার বিক্রির অভিযোগ থাকলেও সেটা কি কারনে উপজেলা কৃষি ও সহকারী কৃষি কর্মকর্তা জানেননা, সেটা প্রশ্নবিদ্ধ ! কারন প্রত্যেক সময় তারা সার মজুদ ও বিক্রি সংক্রান্ত রেজিস্ট্রার যাচাই করে থাকেন। কিন্তু এ প্রতিষ্ঠানটি আগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার মুখে পড়লেও প্রতিষ্ঠানটিকে কোন পর্যবেক্ষণের আওতায় আনেননি কৃষি কর্মকর্তারা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় জানান, এদিন রাত আনুমানিক ৮টার দিকে ১ হাজার ৫০০ বস্তা সার অবৈধভাবে মজুদের দায়ে দামুড়হুদার নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের স্বত্ত্বাধিকারী নাঈম হোসেনের বিরুদ্ধে উপজেলা কৃষিকর্তা বাদী হয়ে যে মামলাটি করবেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা