• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বঙ্গবন্ধুর সমাধি থেকে ভিন্ন রাজনৈতিক মঞ্চে পূর্বধলার শুয়াইব আহমেদ কে ঘিরে তোলপাড় সোস্যাল মিডিয়া বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ আটক -১ ই-ক্যাব সদস্যদের সরকারি সেবায় কেন জরুরি একটি রেগুলেটরি হেল্পডেস্ক চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদানের চেক

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক। / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার।

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেল-এর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে মোট ৮২ লাখ টাকার এই অনুদান ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার চেকগুলো হস্তান্তর করেন। এসময় তিনি সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে বলেন, মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হতে হবে এবং আইন মেনে চলতে হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও বলেন, দক্ষ চালকের অভাব ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, দুর্ঘটনা কমাতে চালক-যাত্রী উভয়েরই সচেতন ও দক্ষ হওয়া জরুরি এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম বিএম খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, অনেক সময় একটি পরিবারের আর্থিক ও সামাজিক ভিত্তিও নড়বড়ে করে দেয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসা ব্যয় এবং উপার্জনক্ষম কাউকে হারানোর পর পরিবারের সদস্যদের জীবনযাত্রায় অনিশ্চয়তা নেমে আসে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে ৮২ লাখ টাকার সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে দুর্ঘটনাকবলিত মানুষের পাশে রাষ্ট্রের দায়িত্বশীলতার বার্তা উঠে আসে। তবে আর্থিক সহায়তার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়াও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা