বেনাপোল ( যশোর ) প্রতিনিধি:
দেশের বহুল আলেচিত শীর্ষতম স্থলবন্দর বেনাপোল পৌর নির্বাচনে সবাইকে ছাপিয়ে আলোচনার তুঙ্গে মা মাটি ও মানুষের ভালোবাসার অন্যতম প্রধান কারিগর জননেতা ইমাদুদুল হক ইমদাদ। তিনি সবসময় প্রচার বিমূখ থাকতেই ভালোবাসেন। সেই কিশোর বয়স থেকে এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎস্বর্গ করে
দিলেও তিনি কখনো পৌর প্রতিনিধি বা সংসদ সদস্য হতে চাননি। তাই আমজনতার কল্যাণে নিজেকে সবসময় উজার করে দিলেও নিজে থেকে গেছেন সবসময় প্রচার প্রচারণা থেকে যোজন যোজন দূরে। তবে ইমদাদ নির্বাচনী মাঠে নামতে না চাইলেও এলাকাবাসীতো বসে থাকবেনা। তাই একপ্রকার এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বেনাপোল পৌরসভার বিচক্ষণ ভোটারদের অনুরোধেই শেষমেশ চেয়ারম্যান বা মেয়র প্রার্থী হতে সম্মত হয়েছেন উদীয়মান জনপ্রতিনিধি মেহনতী মানুষের বন্ধু শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রানিত ও গণতন্ত্রের মানসপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর ইমদাদুল হক ইমদাদ।
এক সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতকারে ইমদাদ সংবাদমাধ্যম কে বলেন, শুধু শুধু মেয়র হয়ে বেনাপোল পৌরসভার চেয়ার দখল করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি চাই প্রতিটি ভোটারের ন্যায্য অধিকার সমুন্নত রাখার পাশাপাশি দলমত নির্বিশেষে এলাকাবাসীর প্রাপ্যতা সুনিশ্চিত করতে। সেইসাথে দেশের সকল মানুষের কাছে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই যে, সদিচ্ছা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার শতভাগ সুনিশ্চিত করা সম্ভব। সম্ভব মা মাটি ও মানুষের কল্যাণে অবহেলিত জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রেখে আমজনতার মৌলিক অধিকার যথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা।।