• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

বই পড়ার আহ্বান জানালেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম 

মে: মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি / ১৪৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

“অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার না করে বই পড়ুন”—এমন আহ্বান জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্মে প্রথম কর্মদিবসে তিনি নওগাঁ জেলা পুলিশ লাইন্সের লাইব্রেরি ‘বাতিঘর’ পরিদর্শন করেন এবং সেখানে কিছু সময় বই পড়ে কাটান।

এ সময় পুলিশ সুপার বলেন, যুগে যুগে গ্রন্থাগার মানুষের জ্ঞান, মেধা, মনন, ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ ও লালন করার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। বই মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং আত্মিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, পুলিশিং অত্যন্ত ব্যস্ত ও দায়িত্বপূর্ণ পেশা হলেও সুযোগ পেলেই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। তিনি সহকর্মীদের উদ্দেশে বলেন, “সময় পেলেই বই পড়ুন। অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে জ্ঞানচর্চায় মনোযোগী হোন।”

পুলিশ সুপার জানান, নওগাঁ জেলা পুলিশ লাইন্সের লাইব্রেরি ‘বাতিঘর’-এ সদস্যদের আরামদায়ক পরিবেশে বই পড়ার সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত বই পড়ার মাধ্যমে পুলিশ সদস্যদের ব্যক্তিগত বিকাশের পাশাপাশি পেশাগত দক্ষতা ও সেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা