• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ই-ক্যাব সদস্যদের সরকারি সেবায় কেন জরুরি একটি রেগুলেটরি হেল্পডেস্ক চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা

দর্শনা থানার নতুন অফিসার ইনচার্জ ( OC ) নজরুল ইসলামের যোগদান

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:  / ৯২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

দর্শনা থানায় নতুন অফিসার ইনচার্জ (OC) হিসেবে মো. নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১১ই জুন ) সন্ধ্যায় যোগদান করেন তিনি। এর আগে, বাগেরহাটের চিতলমারী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তার আগমনে দর্শনা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত  করেছেন স্থানীয় বাসিন্দারা।

তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে দর্শনা থানা এলাকায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।

“ দর্শনা থানাধীন এলাকাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান নবাগত ওসি নজরুল ইসলাম। জনগণের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে বলেই তিনি বিশ্বাস করেন।” এলাকাবাসীর প্রত্যাশা, নতুন ওসির দৃঢ় ও পেশাদার নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত দর্শনা থানা এলাকায় মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

ওসি মো. নজরুল ইসলামের বাড়ি যশোর সদর । তিনি ২০০৫ সালে উপ-পরিদর্শক (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতপ যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা