আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ প্রতিনিধি ॥
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব জি কে গউছ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ২১ জুলাই মঙ্গলবার বিকেলে লাখাই বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল খসছু পরিচালনা করেন ইব্রাহিম মিয়া, আশীষ দাশ গুপ্ত, এর আগে আলহাজ্ব জিকে গউছ নৌকাযোগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শনকালে তিনি চলমান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এ সময়
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চাহিদা দীর্ঘ দিনের দাবি বামৈ তিন পুল থেকে লাখাই বাজার পর্যন্ত আডোবা রাস্তা দাবি করেন, ইউনিয়ন পশু হাসপাতাল,ইউনিয়ন ভুমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নিয়োগ সহ শশ্মান, কবরস্থান, মসজিদ মন্দির উন্নয়ন দাবি
মনোযোগ দিয়ে শোনেন। হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। লাখাই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরলে হুইপ জি কে গউছ সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আব্দুল আহাদ স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম,
সিঃ সহ সভাপতি শেখ ফরিদ, সহ সভাপতি শাহাজান মিয়া,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রানা তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, ছাত্র দলের সদস্য সচিব আজম আহম্মেদ, প্রমুখ