• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ই-ক্যাব সদস্যদের সরকারি সেবায় কেন জরুরি একটি রেগুলেটরি হেল্পডেস্ক চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা

সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মিথ্যা মামলায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান শফিককে গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে তেকসাসের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে তা শুধু একজন ব্যক্তির নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপরও সরাসরি আঘাত।

বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশের পরই সাংবাদিক হাফিজুর রহমান শফিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। বরং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ, দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল, প্রচার সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারজানা সুলতানা সামিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচএম আল-আমিন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা