• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

একজন অতি দয়ালু ও নির্লোভ পরোপকারী মানুষের প্রতিকৃতি দুবাইয়ের আসলাম বালসারী।

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক। / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

এতিম ও অনাহারী শিশুদের প্রতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) এর দয়ার কথা শুনেছি, বইয়ে পড়েছি। মহামানবের দেখানো পথ অনুসরণ করে বর্তমানে উম্মতে মোহাম্মদী আসলাম বালসারি এ বিষয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করছেন। কুষ্টিয়া জেলার মীরপুরের এতিমদের সকল দ্বায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন পরম ভালবাসায়। এখানকার এতিমদের বসবাস করার মত কোন ভালো জায়গা ছিলনা, আসলাম বালসারী তাদের থাকার জন্য সুন্দর ব্যাবস্থা করে দিয়েছেন। এতিম বাচ্চাদের প্রসাব পায়খানা করার তেমন কোন ব্যাবস্থা ছিলনা, এই মহানুভব আসলাম বালসারি সে ব্যাবস্থা করে দিয়েছেন। এতিমখানায় কোন ফ্যানের ব্যাবস্থা ছিলনা, এতিম বাচ্চাদের গরমে খুব কষ্ট হতো। তিনি পরম মমতায় সে ব্যবস্থাটাও করে দিয়েছেন। পড়ার জন্য অনেক রাহেল ও কোরআন শরীফের ব্যবস্থা করে দিয়েছেন। মীরপুর গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা এখন আসলাম বালসারিকে নিয়ে গর্ব বোধ করে সেই সাথে তার জন্য সব সময় দোয়া করে। দাতা আসলাম বালসারি এতিমদের জন্য গরু কিনে দিয়েছেন, সেই গরুর দুধ বিক্রি করে এতিমদের লেখা পড়া সহ জীবনযাপনের সকল খরচ বহন করা হয়। সুদুর দুবাইয়ের নাগরিক হয়েও এদেশের প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়া জেলার মীরপুরের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির কথা চিন্তা করে তিনি তার হিতাকাঙ্খী দু’যুবক কাইয়ুম ও রুবেল এর মাধ্যমে এতিম খানায় খাবারের ব্যবস্থা করেছেন। তিনি একজন দানবীর ও দয়ালু মানুষ। এত মহৎ কাজ আসলাম বালসারি দুবাই থেকেই করছেন তা সত্যি এক মহানুভবতার পরিচয় বহন করে। মীরপুর গ্রামের সকল মানুষ তার ও তার পরিবারের জন্য সব সময় দোয়া করে। আল্লাহ যেন এরকম মানুষ কে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। দানশীল আসলাম বালসারির জন্য মিরপুর বাসি প্রানভরে দোয়া করে জানান,আমরা আশা করি তিনি যেন মীরপুর গ্রামের মধ্যে একটি ক্লিনিক করে দেন। যাতে করে অসহায় গরীব ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা পেতে পারে। এটা এখন গোটা এলাকাবাসির প্রানের দাবিতে পরিনত হয়েছে। ভালো থাকুক মিরপুর গ্ৰামের এতিম ও অনাথ শিশুরা, ভালো থাকুক জনদরদী, পরোপকারী ও জনহিতৈষী দুবাইয়ের নাগরিক আসলাম বালসারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা