• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  ৩০ হাজার চারা রোপনের লক্ষমাত্রা 

দি ওয়ার্ল্ড পোষ্ট২৪ নিউজ ডেস্ক রিপোর্ট। / ৬৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আজাদ হোসেন সিনিয়র ষ্টাফ রিপোর্টার।
“বাসযোগ্য দেশ চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এমন আহ্বানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ আগস্ট শনিবার দুপুর ১২ টায় সদর উপজেলার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের পাশের জমিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয় ।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন এমপি বলেন, “আমাদের চুয়াডাঙ্গায় শীত যেমন তীব্র, তেমনি গরমের দিনে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠে। ফলে বসবাসের জন্য পরিবেশ ক্রমেই প্রতিকূল হয়ে পড়ছে। নিজের জন্মভূমিকে বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।” তিনি বলেন এ লক্ষ্যে আমরা চুয়াডাঙ্গা জেলায় ৩০ হাজার বৃক্ষ রোপন করবো।
বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চুয়াডাঙ্গা গড়ে তুলতে হবে।”
 এসময় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা -১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সমাজ কল্যাণ সভাপতি আব্দুল কাদের, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, সদর আমীর মাওলানা বেলাল হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাড. হাসিবুল ইসলাম প্রমুখ। আজ বৃক্ষ রোপনের প্রথম দিনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ছাদের টবে ও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জাতের ২০০ টি  চারা রোপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা