• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা। জনসেবায় ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দের দায়িত্ব ও কর্মপরিধি কুষ্টিয়া ওলামায়ে পরিষদ আয়োজিত কোরআন প্রতিযোগিতায় আব্দুর রহমানের কৃতিত্ব  দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত  নদী যখন যুদ্ধের অস্ত্র: একাত্তরের নৌ-অভিযানের সামরিক পাঠ আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে দর্শনায় বৃদ্ধ চা দোকানির জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দর্শনা পৌর এলাকার ৫টি পূজা মন্দির পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন আলহাজ্ব মশিউর রহমান  দর্শনায় পৌর বিএনপির সভাপতি হিসাবে মাহবুবুল ইসলাম খোকনকে ঘিরে আলোচনা চুয়াডাঙ্গা-২ আসনের ৫৪টি পূজা মন্দিরে বিজেএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আর্থিক অনুদান প্রদান 

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

নিজস্ব প্রতিবেদক, অটোয়ারী, পঞ্চগড় / ১৭৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ বলরামপুরে এক ব্যক্তি রাস্তার পাশের কমপক্ষে ১৫টি গাছ কর্তন করেছেন। অভিযোগ পাওয়ার পর স্থানীয় ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থলে গিয়ে মাত্র ৫টি ছোট গাছ জব্দ করেন, অথচ কর্তনের সব আলামত সেখানে বিদ্যমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার (৮ই জুন) অভিযোগের ভিত্তিতে বলরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাসিবুল ইসলাম সার্ভেয়ারসহ দক্ষিণ বলরামপুরে যান। সেখান থেকে তিনি ৫ টি ছোটো গাছ জব্দ করেন এবং সেগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

তবে মঙ্গলবার (৯ই জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্থানে মোট ১৫ টি গাছ কর্তন করা হয়েছে। কর্তিত গাছের চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে।

বলরামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে আরও দেখা যায়, জব্দকৃত গাছের সংখ্যা মাত্র ৫ টি। বাকি ১০টি গাছের কী হলো, তার কোনো হদিস নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামাউন হক বলেন, “আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে মাত্র ৫টি গাছ রিসিভ করেছি। এর বাইরে আমি কিছু জানি না।”

এ বিষয়ে জানতে বলরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাসিবুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপা মনি দেবী বলেন, “১৫ টি গাছ কর্তন ও ৫টি গাছ জব্দের বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। যদি এমনটি ঘটে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা