মো.আজাদ হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, দর্শনা পৌর শাখার ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি ফরহাদ হোসেন স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন।
তিনি দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমানের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এলক্ষ্যে মঙ্গলবার রাতে মশিউর রহমানের ব্যক্তিগত অফিসে এক যোগদান সভা আলহাজ্ব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় আলহাজ্ব মোঃ মশিউর রহমান তাকে বিএনপিতে স্বাগত জানান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। সভায় বক্তব্য রাখেন দর্শনা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, জিয়া মঞ্চ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হাসেন, দর্শনা ডিএস মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি শাহবুদ্দিন প্রমুখ।
এসময় নব-যোগদান করা ফরহাদ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, বিএনপির গঠনমূলক রাজনীতি এবং তারেক রহমানের যোগ্য নেতৃত্ব তাকে অনুপ্রাণিত করেছে। এছাড়া বিএনপি নেতা আলহাজ্ব মশিউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং সুখে-দুখে দলীয় নেতাকর্মী সহ এলাকার অসহায় গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টা তাকে মুগ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন। পরিশেষে আমৃত বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া সহ দর্শনা পৌরবাসীর সেবা করতে আলহাজ্ব মশিউর রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন ফরহাদ।